যাদের হাতে প্রোগ্রামিং বিশ্বকাপের লাল-সবুজ পতাকা
আজ মঙ্গলবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্দা উঠলো প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ খ্যাত এসিএমআইসিপিসি। ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের ৪৫তম এ আসরে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের বয়স এবার ২৫। এ পর্যন্ত বিভিন্ন আসরে যোগ দিয়েছে বাংলাদেশের ৭টি দল। তবে এবারের আসরে মোট অংশগ্রহণকারী ১৪২টি দলের মধ্যে ৮টি দলই লাল-সবুজ পতাকাবাহী। এর মধ্যে বিশ্বের ছয়টি মহাদেশের ১১১টি দেশের ৪০০টির বেশি 'অন সাইট' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তাদের মধ্যে ৭০টি দেশ থেকে সেরা ১৩৭টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্বের বাঘা বাঘা বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে এ আয়োজনে।
এর মধ্যে এখন পর্যন্ত দেশের পক্ষে সর্বোচ্চ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। ২০০০ সালে আঞ্চলিকে চ্যাম্পিয়ন এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করে এই বিশ্ববিদ্যালয়। এবার ‘বুয়েট নার্ডহার্ড’ এর হয়ে বাংলাদেশের পতাকা বহন করছেন ইফতেখার হাকিম, নোশিন নাওয়াল ও অপূর্ব সাহা এবং কোচ মোহাম্মদ সোহেল রহমান।
বুয়েটের পাশাপাশি আশাজা গানিয়া দলের মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘এআইইউবি ক্যাপচার্ড’ দলের প্রতিযোগীরা হলেন- সাদি মো. আজিজ খান, আবদুল্লাহ আল মুজাহিদ ও হাফিজুর রহমান। কোচ ইমরান জিয়াদ। একই কাতারে থাকা নর্থসাউথ ইউনিভার্সিটির ‘এনএসইউ স্টোলিচনায়া’ দলের সদস্যরা হলেন আকাশ নালার্ড, সালমান সাহেল ও মেহরান সিদ্দিকী এবং কোচ সিলভিয়া আহমেদ।
আয়োজক হিসেবে আস্থা রাখার মতো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ‘ইউএপি লুমস’ দলের আশরাফুল ইসলাম, মো. কবির সাদি ও অমিত সরকার এবং বিলকিস জামাল ফেরদোসি-কে ভাবা হচ্ছে এবারের আসরের অন্যতম দল হিসেবে।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ গ্লাস হাফ ফুল’ দলে আছেন সাকিব হাসান, চয়ন কুমার রায় ও অনিক সরকার এবং কোচ মো. এজহারুল ইসলাম।
ঢাকার বাইরে থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রুয়েট অ্যাসার্ট’ দলের শাহওয়াত হাসনাইন, তৌহিদুল ইসলাম ও রিসাল শাহরিয়ার এবং কোচ বর্ষণ সেন এবার লড়বেন লাল-সবুজের পতাকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।
বরবারই আলোচনায় থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্লকাম্পমেসি’ দলে রয়েছেন- সৈকত হোসেন, মো. শাহজালাল সোহাগ ও ফাহিম তাজওয়ার এবং কোচ এনামূল হাসান।
প্রত্যাশা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফ্লেয়ারব্লিৎজ ৪.০’ দলের রিয়াদ হোসেন, আসিফ জাওয়াদ ও নাইমুল ইসলাম এবং কোচ মো. মাহমুদুর রহমান বয়ে আনতে পারেন দেশের পক্ষে সেরার মুকুট।